একুশে মিডিয়া নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এলাকাবাসির
আস্থা এ্যাড.মতিয়ার রহমান মতির প্রতি। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং
প্রভাবশালীদের দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করায় ইতিমধ্যেই
সর্বস্তরের জনগণ তাকে সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগের বিরোধী দল
থাকাকালীন সময়ে ছাত্রলীগের সভাপতি পদে থেকে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে
সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।নব্বই দশকের আলোড়ন সষ্টিকারী সাবেক
ছাত্রনেতাএ্যাড. মতিয়ার রহমান মতি।কালিগঞ্জ থানা আওয়ামীলীগের দুই, দুই
বারের সফল সাংগাঠনিক সম্পাদক ও নব্বইয়ের স্বৈরাচার হঠাও আন্দোলনের আহ্বায়ক
এ্যাড.মতিয়ার রহমান মতিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আবারও
দেখতে চাই জনগন। বর্তমানে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী
লীগের যুগ্নসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।একারনে উপজেলা আওয়ামী
লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী তার প্রতি একাত্মতা
প্রকাশ করেছেন। নির্বাচনে প্রার্থীতা ও এলাকাবাসীর উদ্দেশ্যে ভাইস
চেয়ারম্যান প্রার্থী মতি বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি ছোটকাল
থেকে। আমি আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি বহুবার, নির্যাতনের
স্বীকার হয়েছি অনেকবার যা কালীগঞ্জ সিনিয়র নেতা ও ত্যাগী কর্মীরা জানেন।
সারাজীবন আওয়ামী লীগ করে যাবো। প্রতিদানে কিছু পাই আর না পাই। আমি আমার
রাজনৈতিক জ্ঞান, মেধা, মনন ও প্রজ্ঞা দিয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে
সর্বদা নিয়োজিত রাখবো। আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিন।আমি শপথ করে
বলতে পারি নেতা অর্থ ক্ষমতা সুপারিশ নয় ন্যায্য অধিকার কথা এবং স্বার্থ
রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। আমার রাজনৈতিক জ্ঞান, মেধা, মনন ও প্রজ্ঞা
দিয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। যদি আমি সফল না হতে
পারি তারপরও জনগণের সাথে আমি শেষ নিশ্বাস পর্যন্ত থাকবো। ভাইস চেয়ারম্যান
প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান মতি জনগণের পাশে থেকে, স্বচ্ছ ও পরিচ্ছন্ন
ভাবে রাজনীতি করেছে এলাকায়। মানুষের বিপদে-আপদে বিভিন্ন ভাবে সহযোগিতা,
বিভিন্ন অফিসের দালালদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে
প্রতিবাদ করেন। এলাকার বিভিন্ন স্তরের মানুষ জানান, এলাকার মানুষের শান্তি
ও অধিকার রক্ষায়, অন্যায় দুর করতে এবং দুর্নীতিমুক্ত কালীগঞ্জ উপজেলা
গড়তে দুনীতিবাজদের অাতংকই মতিয়ার রহমান মতি। আমরা এরকম একজন লোককে চাই।
তার গুন অন্যান্যদের মাঝে পাওয়া যায় না, যে কারনে দুর্নীতিবাজ, মাদক
ব্যবসায়ী ও সেবক, ও শীর্ষস্থানীয়রা তাকে চায় না। আমরা সাধারণ মানুষ
মতিকেই চাই।
একুশে মিডিয়া/রোমান

Comments
Post a Comment